সচরাচর জিজ্ঞাসা
মুহসিনিন ফান্ড, ডোনেশন ও যাকাত নিয়ে সাধারণ প্রশ্নের উত্তর।
মুহসিনিন ফান্ড একটি অলাভজনক, স্বচ্ছ যাকাত ও সদকা তহবিল, যা নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের সহায়তায় কাজ করে। বিস্তারিত পড়ুন আমাদের সম্পর্কে পেজে।
যাদের ইনকাম হালাল এবং যারা ব্যক্তি জীবনে সৎ ও ইনসাফকারী, তারা ডোনার হতে পারবেন। ডোনার হতে যোগাযোগ ফর্মে আমাদের লিখুন; যাচাই শেষে আপনাকে তালিকাভুক্ত করা হবে।
শুধুমাত্র যাচাইকৃত ডোনারদের কাছ থেকে অনুদান গ্রহণ করা হয়, তাই নিরাপত্তার স্বার্থে নম্বরটি ডোনার যাচাইয়ের পর ব্যক্তিগতভাবে জানানো হয়।
কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক ভিত্তিতে অনুদান দিতে পারেন।
হ্যাঁ। ডোনেশন ফর্মে দানের ধরন হিসেবে “যাকাত” বেছে নিলে অর্থটি শুধুমাত্র যাকাতের হকদারদের মাঝেই বণ্টন করা হয়। আপনার যাকাতের পরিমাণ জানতে যাকাত ক্যালকুলেটর ব্যবহার করুন।
প্রতিটি যাচাইকৃত অনুদান ডোনেশন লিস্টে এবং প্রতিটি বণ্টন প্রাপকদের লিস্টে প্রকাশ করা হয়। মাসভিত্তিক হিসাব দেখুন স্বচ্ছতা রিপোর্টে।
হ্যাঁ। ডোনেশন ফর্মে নাম গোপন রাখার অপশন বেছে নিলে পাবলিক লিস্টে আপনার নাম দেখানো হবে না।
ফর্ম সাবমিট করার পর আমরা ট্রানজেকশন আইডি মিলিয়ে যাচাই করি। যাচাই সম্পন্ন হলেই অনুদানটি লিস্টে দেখা যায়, এতে কিছু সময় লাগতে পারে।
অবশ্যই। যোগাযোগ ফর্মে তার অবস্থা বিস্তারিত লিখে পাঠান। যাচাই-বাছাই শেষে হকদার প্রমাণিত হলে সহায়তা করা হবে, ইনশাআল্লাহ।