১. নিসাবের ভিত্তি

আজকের বাজারদর দিন (ভরি প্রতি)। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষিত দর ব্যবহার করতে পারেন।

৳

২. আপনার সম্পদ

যে সম্পদ এক চান্দ্র বছর আপনার মালিকানায় আছে, তার বর্তমান বাজারমূল্য লিখুন।

৳
৳
৳
৳
৳
৳

৩. বাদ যাবে

৳

যাকাত কী?

যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের উপর ফরজ। কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক চান্দ্র বছর থাকলে, তার যাকাতযোগ্য সম্পদের ২.৫% (চল্লিশ ভাগের এক ভাগ) যাকাত হিসেবে আদায় করতে হয়।

নিসাব কত?

নিসাব হলো যাকাত ফরজ হওয়ার সর্বনিম্ন সম্পদের পরিমাণ:

  • সোনা: সাড়ে ৭ ভরি (প্রায় ৮৭.৪৮ গ্রাম)
  • রূপা: সাড়ে ৫২ ভরি (প্রায় ৬১২.৩৬ গ্রাম)

শুধু সোনা থাকলে সোনার নিসাব প্রযোজ্য। নগদ টাকা বা বিভিন্ন ধরনের সম্পদ মিলিয়ে হিসাব করলে অধিকাংশ আলেম রূপার নিসাব অনুসরণের পরামর্শ দেন, কারণ এতে গরিবদের উপকার বেশি এবং এটি অধিক সতর্কতামূলক।

কোন সম্পদে যাকাত দিতে হয়?

  • নগদ টাকা, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে জমা অর্থ
  • সোনা ও রূপা — গহনাসহ
  • বিক্রির উদ্দেশ্যে রাখা ব্যবসায়িক পণ্য
  • ফেরত পাওয়ার আশা আছে এমন পাওনা টাকা
  • শেয়ার, সঞ্চয়পত্র, ডিপিএস ও অন্যান্য বিনিয়োগ

বসবাসের বাড়ি, ব্যবহারের গাড়ি, আসবাবপত্র ও ব্যবসার যন্ত্রপাতির উপর যাকাত নেই।

যাকাত কারা পাবেন?

সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে যাকাতের আটটি খাত উল্লেখ করা হয়েছে: ফকীর, মিসকীন, যাকাত আদায়ে নিয়োজিত কর্মী, যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফির। মুহসিনিন ফান্ডে “যাকাত” হিসেবে দেওয়া অর্থ শুধুমাত্র এই হকদারদের মাঝেই বণ্টন করা হয়।